×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটরা দেশের দক্ষ মানবসম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, অদূর ভবিষ্যতে দেশের উন্নয়নে সুনীল অর্থনীতি হবে গুরুত্বপূর্ণ অংশীদার। আর সুনীল অর্থনীতির সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে এ ক্যাডেটরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।
আজ রোববার চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি মিলনায়তনে একাডেমির ৪১তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষের পাসিং আউট ২০২১ উপলক্ষে আয়োজিত সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
এ সময় মন্ত্রী বলেন, মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের চোখে দীপ্তিময় ভবিষ্যত্বের তৃষ্ণার্ত আগ্রহ রয়েছে। তারা চায় সামনের দিকে এগিয়ে যেতে। উচ্চ পর্যায়ের জ্ঞান অর্জন করে ক্রমান্বয়ে তারা বাংলাদেশের দক্ষ জনশক্তিতে পরিণত হবে। এ ক্যাডেটরা দেশে ও দেশের বাইরে মেরিটাইম সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম মকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও এস এম ফেরদৌস আলম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েৎ হুসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও মেরিন ফিশারিজ একাডেমির কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী মেরিন ফিশারিজ একাডেমির ৪১তম ব্যাচের নটিক্যাল বিভাগের ৩৩ জন, মেরিন ইঞ্জিনিয়িারিং বিভাগের ৩১ জন ও মেরিন ফিশারিজ বিভাগের ২০ জনসহ মোট ৮৪ জন ক্যাডেটের হাতে সনদপত্র তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat