×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ১৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ইউক্রেনের একটি বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশী নাবিক মো. হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনে রাখা হয়েছে এবং ঢাকা নিহত মেরিন ইঞ্জিনিয়ারের লাশ ফিরিয়ে আনার চেষ্টা করছে। 
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মরদেহটি ইউক্রেনের একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে।
মোমেন জানান, বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-এর বেঁচে যাওয়া ২৮ জন ক্রু এখন রোমানিয়ার রাজধানী বুদাপেস্টে রয়েছেন।
ইউক্রেনের একটি বন্দরে আটকা পড়া বাংলাদেশি জাহাজটি বুধবার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলে এক বাংলাদেশি নাবিকের মৃত্যু হয়েছে।
হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় জাহাজ  থেকে আটকে পড়া নাবিকদের প্রথমে ইউক্রেনের একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা করে এবং পরে তাদের সীমান্তবর্তী দেশ রোমানিয়ায় স্থানান্তরিত করা হয়। 
রাশিয়া ইউক্রেনে সশস্ত্র সংঘাতের মধ্যে একটি বাংলাদেশি জাহাজে একজন নাবিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে এবং জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ‘সর্বাত্মক প্রয়াস’ চালানোর বিষয়ে ঢাকাকে আশ্বাস দিয়েছে।
রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আমরা নিহতের আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাই।
বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের অলভিয়া বন্দরে জাহাজটি নোঙর করা অবস্থায় এমভি বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার বাংলাদেশী নাবিক হাদিসুর রহমান নিহত হওয়ার কারণটি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat