×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছেন, মহামারির দুবছর পার হলেও এটি এখনও শেষ হয়নি। ভ্যাকসিন সরবরাহে ‘ন্যাক্কারজনক অসমতার’ কারণে মহামারি দীর্ঘায়িত হতে পারে।
মহামারি শুরুর দ্বিতীয় বর্ষপূতির্তে বুধবার জাতিসংঘ মহাসচিব এন্তোনিও  গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে ৪৪ কোটি ৬০ লাখেরও বেশি লোক আক্রান্ত এবং  ৬০ লাখেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। এছাড়া অসংখ্য লোক মানসিক সংকটে ভুগছে।
তিনি স্বাস্থ্য খাতে নজিরবিহীন পদক্ষেপ নেয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, অত্যন্ত দ্রুততার সাথে ভ্যাকসিন তৈরির কারনে বিশ্বের অনেক অঞ্চলেই করোনা নিয়ন্ত্রণে রয়েছে। 
কিন্তু করোনা চলে গেছে এটা ভাবাটা খুব ভুল হবে।
তিনি বলেন, ভ্যাকসিন সরবরাহে এখনও ন্যাক্কারজনক অসমতা রয়েছে। 
গুতেরেস আরো বলেন, প্রতিমাসে দেড়’শ কোটি ডোজ ভ্যাকসিন তৈরি হচ্ছে। কিন্তু প্রায় তিন’শ কোটি লোক ভ্যাকসিনের প্রথম ডোজের অপেক্ষায় দিন গুনছে। 
তিনি বলেন, এটি নীতি ও বাজেট বিষয়ক সিদ্ধান্তের প্রত্যক্ষ ফল। কারন এই নীতি গরীব দেশের তুলনায় ধনী দেশের জনগনের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছে। 
মহাসচিব মানবেতিহাসের দু:খজনক এই মহামারি অবসানে সকলকে আবারো প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat