×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ১৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কয়েকদিন আগে এই জুটির বাগদানের গুঞ্জন ওঠে। এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন, তবে কি বিরাট কোহলি ও আনুশকা শর্মার পথে এগুচ্ছেন এ জুটি? এদিকে চলতি বছর রণবীর-দীপিকার বিয়ের সম্ভাবনা কতটুকু তা জানতে একজন জ্যোতিষীর শরণাপন্ন হয় ভারতীয় একটি সংবাদমাধ্যম। জ্যোতিষীর মতে, চলতি বছরই বিয়ে হতে পারে এ জুটির। তবে এজন্য রয়েছে একটি শর্ত। জ্যোতিষী জানান, যদি রণবীর-দীপিকার সম্পর্ক আগামী আগস্ট পর্যন্ত টিকে থাকে তবে ২০১৮ সালের শেষে অথবা আগামী বছরের প্রথমে সাত পাকে বাঁধা পড়তে পারেন তারা। রাম লীলা সিনেমার সেটে রণবীর-দীপিকার প্রেমের সম্পর্ক শুরু। এরপর প্রায়ই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় তাদের। বিদেশ ভ্রমণেও যান তারা। যদিও প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে আসছেন তারা। এছাড়া বেশ কয়েকবার তাদের বাগদান ও বিয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে যায়। সম্প্রতি এক সাক্ষাত্কারে বিয়ের পরে তার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই। যেমন চলছে চলবে। ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন তো আসবেই। তবে কাজর জায়গায় আমি আগের মতোই থাকবো। আমি একজন কর্মজীবী স্ত্রী হতে চাই। বিয়ের পর কাজ কমিয়ে দেবো বা সংসার নিয়ে ব্যস্ত থাকবো এমনটা নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat