×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-০৬
  • ১১৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২২ উদযাপন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’।
দিবসটি উপলক্ষে আজ সকালে রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে এনএসসি টাওয়ার পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা, ক্রীড়া ফেডারেশন, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকগন এ সময় উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকল ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রতিমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ৬ এপ্রিলকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে স্বীকৃতি দেয়ায় ক্রীড়া অন্ত:প্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার অকুন্ঠ সর্মথন, সার্বিক সহযোগিতা ও সুনিপূণ দিকনির্দেশনায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন।
দিবসটির প্রতিপাদ্য ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী আরো বলেন, সমাজে এখন মাদকের প্রভাব ব্যাপক। মাদকমুক্ত সমাজ গড়তে হলে ক্রীড়াঙ্গনকে বড় ভুমিকা রাখতে হবে। একজন ক্রীড়াবিদ ও সংগঠক মাদক থেকে দুরে থাকেন। কোন আদর্শ ক্রীড়াবিদ মাদক গ্রহণ করতে পারে না। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে মাদকমুক্ত সমাজ গঠনের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat