×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-০৭
  • ৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাতার এবং ভারতে অনুষ্ঠিত আর্ন্তজাতিক সমূদ্র মহড়ায় অংশ গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ প্রত্যাশা।
চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ শফিউল আজম প্রধান অতিথি হিসেবে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় জাহাজে যাওয়া কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
গত ২১ হতে ২৩ মার্চ কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র মহড়া ‘সেভেনথ দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সিবিশন এন্ড কনফারেন্স (ডিমডেক্স-২০২২)’ এবং ২৮ হতে ৩০ মার্চ ভারতে ‘ আইওএনএস মেরিটাইম এক্সসারসাইজ-২০২২( আইএমইএক্স-২০২২) এ অংশগ্রহনের উদ্দেশ্যে গত ৫ মার্চ জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যায়।
আন্তর্জাতিক এ সমুদ্র মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 
বানৌজা প্রত্যাশা জাহাজের অধিনায়ক কমান্ডার মোহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে ২৫ জন কর্মকর্তাসহ মোট ১৩৫ জন নৌসদস্য এ মহড়ায় অংশগ্রহণ করেন। 
উক্ত মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat