×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১১
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চেলসি কোচ থমাস টাচেল বলেছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে দুই গোলের ঘাটতি কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে টিকে থাকতে হলে আগামীকাল মঙ্গলবার চেলসিকে ‘চমৎকার কিছু’ করে দেখাতে হবে।
ইউক্রেনে আগ্রাসন চালানো রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকা চেলসির মালিক রোমান আব্রামোভিচ ব্রিটেশ সরকারের নিষেধাজ্ঞায় পরার পর থেকেই ইউরোপের বর্তমান এই চ্যাম্পিয়ন ক্লাবটি এই মুহূর্তে অস্থিতিশীল সময় পার করছে। গত সপ্তাহে স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত প্রথম লেগে চেলসি ৩-১ গোলে পরাজিত হয়েছিল। এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ৪-১ গোলে বিষ্ময়করভাবে পরাজিত হয়েছিল চেলসি। যদিও সপ্তাহের শেষভাগের ম্যাচে সাউদাম্পটনকে ৬-০ গোলে হারিয়ে পরাজয়ের ধারা থেকে বেশ ভালোভাবেই বেরিয়ে এসেছে চেলসি।
টাচেল বলেন, ‘বার্নাব্যুতে পারফর্ম করাটা হবে বড় চ্যালেঞ্জগুলোর একটি। আপনি যদি একটি নির্দিষ্ট ফল পেতে চান তাহলে সেটি হবে আরো বেশী চ্যালেঞ্জের। আর সেটি যদি হয় দুই বা ততোধিক ব্যবধানে জয়ের বাধ্যবাধকতা, তহলে সেটিকে একেবারেই অসম্ভব বলতে হবে। সেটি হবে খুবই কঠিন। তবে আমাদেরকে চেস্টা চালিয়ে যেতে হবে। তাই আমরা যদি সেই লক্ষ্য অর্জন করতে চাই তাহলে ভাল খেলার কোন বিকল্প নেই। 
প্রথম লেগের পরিস্থিতি, আমরা কোথায় খেলব, কার বিরুদ্ধে খেলব এবং কোন পর্যায়ে আমরা এই ম্যাচটি খেলতে যাচ্ছি, তা বিবেচনা করতে গেলে এই কাজটি যেমন খুবই কঠিন হবে চ্যালেঞ্জও খুবই কঠিন হবে।’
এটি ঠিক যে, মাঝেমধ্যে স্বপ্ন দেখতে দেয়া হয়, কোন কোন সময় সেই স্বপ্ন দেখাটাও ইতিবাচক হয়ে থাকে। তবে এটি এমন একটি সময় যেখানে একমুহুর্তের জন্য মনোযোগ অন্যত্র সরানো যাবে না। আমাদেরকে কালকের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat