×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১২
  • ১৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন অ্যাপস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি এবং সামাজিক দায়িত্ব পালন জোরদার করতে শেরপুরে যুবকদের জন্য শুরু হয়ে আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি ১১ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। কালেক্টরেট কার্যালয়ের ‘তুলশিমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে’ ১২ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এসময় তিনি বলেন, ভার্চূয়াল জগত এক মহাসমুদ্র। এখানে যেমন অনেক ভালো ভালো জিনিস রয়েছে, তেমনি রয়েছে অনেক ফাঁদ, গুজব, অপপ্রচার।আমাদেরকে ডিজিটাল জগতের ভালো জিনিস গ্রহণ করতে হবে, খারাপগুলোও তেমনভাবে বর্জন করতে হবে। এজন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের টেকনিক, আইনকানুন, নীতিমালা সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে। কোনটা মিথ্যা, ভুয়া, গুজব, অপপ্রচার এসব চিহ্নিত করার দক্ষতা অর্জন করতে হবে।
সমাপনী অনুষ্ঠানে জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদের- সভাপতিত্বে ও সদস্যসচিব হাকিম বাবুলের- সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মকর্তা প্রোগ্রামার মো. তারেকুর রহমান, জেলা আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। দুই দিনব্যপী এ প্রশিক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিয়ম, বিষয়, টেকনিক ভাষা, সার্চ ইঞ্জিনের ব্যবহার, অ্যাপস ডাউনলোড ও ব্যবহার, অনলাইনে সরকারি-বেসরকারি সেবাপ্রাপ্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। এছাড়াও ছবি-ভিডিও এডিটিং, অনলাইন কনটেন্ট তৈরী ও আপলোড করা, আইসিটি ক্যারিয়ার কাউন্সিলিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, এফ কমার্স, ফ্রি-ল্যান্সিং, পেইজ তৈরী, অনলাইনে কুতথ্য যাচাই, চিহ্নিতকরণ ও প্রতিরোধের উপায় এবং ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে ধারণা প্রদান করা হয়। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে শেরপুর সদরের জনউদ্যোগ যুব ফোরামের ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এবং জেলা প্রশাসন প্রশিক্ষণটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে। প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মো. তারেকুর রহমান, আউটসোর্সার মিনহাজ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat