×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১২
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে। এজন্য সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভসহ ভবিষ্যতের যেকোনো প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার জন্য নিজেদের যোগ্য করে তুলতে হবে।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র অডিটোরিয়ামে মৌলভীবাজার ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত  “নবীন বরণ, ইফতার ও কৃতি সংবর্ধনা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। তাঁর নির্দেশনায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর অংশ হিসেবে হাকালুকি হাওর, মাধবকুন্ড জলপ্রপাত, রাস্তা ও রেললাইনের উন্নয়নের কাজ চলমান আছে। 
তিনি বলেন, মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আসাদ আহমেদের সভাপতিত্বে  অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস-উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat