×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৩
  • ৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে গণহত্যা চালানোয় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এই প্রথমবারের মতো ভøাদিমির পুতিনের বাহিনীকে দায়ী করলেন। কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ দেশটির বন্দর নগরী মারিউপোলের দখল নিতে রাশিয়া তাদের অভিযান ক্রমেই জোরদার করছে। খবর এএফপি’র।
মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক সামরিক অভিযানন চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন আশংকার প্রেক্ষাপটে বাইডেনের এ অভিযোগ সামনে আসলো। এক্ষেত্রে ওয়াশিংটন সতর্ক করে দিয়ে বলেছে, সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক নৃশংসতা চালানোয় ইতোমধ্যে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে অভিযুক্ত করেছে।
আইওয়াতে ভাষণ দেয়ার কয়েকঘণ্টা পর মঙ্গলবার বাইডেন সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমি এটিকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করছি।’
বাইডেন বলেন, ‘এক্ষেত্রে আমরা দেখবো আইনজীবীরা আন্তর্জাতিকভাবে কি সীদ্ধান্ত গ্রহণ করে। এটা একেবারে সুস্পষ্ট যে পুতিন ইউক্রেনের আদর্শ উপড়ে ফেলার চেষ্টা করছে।’
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাইডেনের টুইটার বার্তার দ্রুত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আপনি একেবারে সত্যি কথাই বলেছেন।’
এর আগে, বাইডেন কিয়েভের উপকণ্ঠে বুচায় কয়েকশ’ বেসামরিক নাগরিককে হত্যার করার খবর প্রকাশিত হওয়ায় পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন। সেখানকার এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat