×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৪
  • ৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় নববর্ষকে বরণ করে নিতে প্রভাতী সঙ্গীত অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে লাঠিখেলা, হাড়িভাঙ্গা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা।
বর্ষবরণ উদযাপন পর্ষদ, নড়াইলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গল শোযাত্রাটি সুলতান মঞ্চ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
অপরদিকে পৃথক কর্মসূচি জেলা শিল্পকলা একাডেমিতেও পালিত হয়। এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজেন অধ্যক্ষ প্রফেসর মোঃ রবউল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুলল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat