×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৫
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন ও রাশিয়ার মধ্যবর্তী সীমান্ত বরাবর কিয়েভ বাহিনী হামলা চালিয়েছে বলে মস্কো যে দাবি করেছে তা ইউক্রেন বৃহস্পতিবার প্রত্যাখান করেছে। সেখানে এক হামলায় সাতজন আহত হয়েছে বলে রাশিয়া জানায়। খবর এএফপি’র।
সামাজিক যোগযোগ মাধ্যমে দেয়া ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের এক বিবৃতিতে রাশিয়ার এমন অভিযোগের স্থলে দেশটিতে ‘ইউক্রেন বিরোধী মনোভাব’ জোরদারে তাদের নিজ ভূখন্ডে ‘সন্ত্রাসী হামলা’ মঞ্চস্থ করায় মস্কোকে দায়ী করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, ‘রাশিয়ার সীমান্তে বারবার সন্ত্রাসী হামলা হয়। আর এ সব হামলার ক্ষেত্রে রাশিয়ার নেতৃত্ব ইউক্রেনের নাশকতাকে ও বিভিন্ন গোয়েন্দা গ্রুপকে দায়ী করে।’
এর আগে, রাশিয়া গোলাবর্ষণে আটজন আহত হওয়ার খবর জানানোর পর দেশটির দক্ষিণাঞ্চলীয় ব্রিয়নস্ক অঞ্চলের একটি শহরে বোমা হামলা চালাতে হেলিকপ্টার পাঠানোয় ইউক্রেনকে দায়ী করে মস্কো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat