×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৭
  • ৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তুরস্কের অন্যতম মর্যাদাপূর্ণ নারী অধিকার গ্রুপ বাতিলের উদ্যোগ নেয়ার বিরুদ্ধে শনিবার ইস্তাবুল ও আংকারাসহ দেশটির বেশ কয়েকটি শহরে শত শত লোক বিক্ষোভ করেছে। 
সংগঠনটির নাম উই উইল স্টপ ফেমিসাইড।  এর সেক্রেটারি জেনারেল ফিদান আতাসেলিম বলেন, আমাদের লড়াই বন্ধ করা সম্ভব নয়। আমরা আমাদের সংগঠন বন্ধের সুযোগ দেবো না।
ইস্তাম্বুলের একজন প্রসিকিউটর বুধবার আইন ও নৈতিকতা পরিপন্থী কাজ করার অভিযোগ এনে সংগঠনটি বাতিলের লক্ষে মামলা দায়ের করেন। 
উল্লেখ্য, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান গত বছর ইস্তাম্বুল কনভেনশন থেকে তুরস্ককে প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে এর তীব্র সমালোচনার করে সংগঠনটি।
তুরস্ক ২০১১ সালে ইস্তাম্বুল কনভেনশনে স্বাক্ষর করে। কনভেনশন অনুযায়ী নারীর বিরুদ্ধে সহিংতা রোধে তুরস্ককে নতুন আইন প্রণয়ন করতে হতো। 
যদিও সামাজিক রক্ষণশীলরা বলছেন, এই কনভেনশন সমকামিতা উস্কে দেবে এবং পারিবারিক মূল্যবোধ ধ্বংস করবে।
উই উইল স্টপ ফেমিসাইড বলছে, তুরস্কে গত বছর ২৮০ নারী প্রাণ হারায়। এদের অধিকাংশই পারিবারিক সহিংসতার জেরে নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat