×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৮
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্তের ৮৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট ১১ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়নের পথে আছে।
সোমবার মন্ত্রিসভা বৈঠকে পেশকৃত প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে মন্ত্রিসভায় মোট ৭৪৮টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে, ৬৬টি ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ৮২টি বাস্তবায়নাধীন রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে সভাটি হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে বলেন, ‘২০১৯ সালের জানুয়ারি মাস থেকে মন্ত্রিসভা সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৯.০৪ শতাংশ।’
২০১৯ সালে মন্ত্রিসভা গৃহীত ২৫৮টি সিদ্ধান্তের মধ্যে ২৫২টি সিদ্ধান্ত (৯৭.৬৭শতাংশ) বাস্তবায়িত হয়েছে। আর ২০২০ সালে মন্ত্রিসভা গৃহীত ২৫১টি সিদ্ধান্তের মধ্যে ২৩৭টি সিদ্ধান্ত (৯৪.৪২শতাংশ) বাস্তবায়িত হয়েছে। ২০২১ সালে মন্ত্রিসভা গৃহীত ১৮০টি সিদ্ধান্তের মধ্যে ১৪১টি সিদ্ধান্ত (৭৮.৩৩ শতাংশ) বাস্তবায়িত হয়েছে এবং ২০২২ সালের মার্চ পর্যন্ত ৫৯টি গৃহীত সিদ্ধান্তের মধ্যে ৩৬টি (৬১.০২ শতাংশ) সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat