×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৯
  • ১১১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ডনবাসে রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করেছে।
তিনি টেলিগ্রামে বলেন, ‘আমরা এখন নিশ্চিত করে বলতে পারি ডনবাসে রাশিয়ান সৈন্যরা যুদ্ধ শুরু করেছে, যে যুদ্ধের জন্য দীর্ঘ সময় ধরে তারা প্রস্তুতি নিয়েছে। রুশ বাহিনীর একটি বড় অংশ এখন এই যুদ্ধে জড়িত।’
‘এখানে যত সৈন্য আনা হোক, নিজেদের রক্ষা করার জন্য আমরা লড়াই করবো।’
রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের পর পূর্ব ইউক্রেনে যুদ্ধ তীব্র হয়েছে এবং ডনবাস অঞ্চলে পুনরায় যুদ্ধ তৎপরতা বৃদ্ধি করেছে। এই অঞ্চল মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সাল থেকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে।
জেলেনস্কির বক্তব্যের কিছুক্ষণ আগে পূর্বাঞ্চলীয় লুগানস্ক অঞ্চলের গভর্নর সের্গেই গেইডে ঘোষণা করেন, রাশিয়া তাদের প্রতীক্ষিত আক্রমণ শুরু করেছে।
তিনি ফেসবুকে বলেন, ‘এটা এখন নরক। আক্রমণ শুরু হয়েছে। সপ্তাহকাল ধরে আমরা এ কথাই বলে আসছি। তারা অব্যাহতভাবে রুবিঝনে এবং পোপাসনায় লড়াই চলছে। অন্যান্য শান্তিপূর্ণ শহরেও লড়াই শুরু হয়েছে।’
স্থানীয় কতৃপক্ষ জানায় পূর্ব ইউক্রেনে রাশিয়ান হামলায় অন্তত ৮জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
গেইডে বলেন, সোমবার রাশিয়ান বাহিনী লুগানস্ক দখল করে নিয়েছে। ক্রেমিনা শহর থেকে পালানোর সময় চার জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat