×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-২০
  • ৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ ছাত্র মামুনুর রশিদ মামুন হত্যা মামলায় ৭ যুবকের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বিভাগীয় দ্রুত বিচার ট্রাউব্যুনাল, চট্টগ্রামের বিচারক একেএম মোজাম্মেল হক আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্তরা হলেন : মোহাম্মদ আজম (২৬), মোহাম্মদ ফারুক ওরফ আশিক (২৬), আলী আজগর (২০), মোহাম্মদ ওমর উদ্দিন (২৪), শওকত হোসেন (২২), এসএম আশরাফুল আলম সুমন (২২) ও মোহাম্মদ পারভেজ (২৫)। সকলেই কর্ণফুলী উপজেলার শাহমিরপুর গ্রামের বাসিন্দা। আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদ-ও দিয়েছেন। অনাদায়ে অতিরিক্ত একবছর কারাদ- ভোগ করতে হবে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর এ সাত যুবক পূর্ব শত্রুতার জের ধরে কর্ণফুলী উপজেলার শাহমিরপুর গ্রামে কলেজ ছাত্র মামুনুর রশিদ ওরফে সাগর এবং মোহাম্মদ আজিজকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাদের দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভর্তির পর মারা যান মামুনুর রশিদ। স্থানীয়দের দাবি, এলাকার একটি চক্র মাদক সেবন ও বেচাকেনায় যুক্ত ছিল। মামুন তাদের এ অনৈতিক কর্মকা-ে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়।
মামুনের ছোটভাই মোহাম্মদ ইয়াছিন পরদিন ২৭ সেপ্টেম্বর কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২০১৯ সালের ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০২১ সালের ৫ জানুয়ারি আদালতে চার্জ গঠিত হয়। আদালত ২৭ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণশেষে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিদের পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat