×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-২৪
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সরকার দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, জীবনযাত্রা স্বাভাবিক আছে। তিনি বলেন,‘ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সেটা আমরা হতে দেইনি। সুতরাং এ নিয়ে যারা অযথা সমালোচনা করে, তারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকায় না।’ মন্ত্রী আজ  সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্তোরাঁয় মন্ত্রীর নির্বাচনী উপজেলা রাঙ্গুনিয়া সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব অস্থিতিশীল হয়ে গেছে এবং সর্বত্র দ্রব্যমূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। বাস্তব উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যুক্তরাজ্যে অত্যাবশকীয় পণ্যমূল্য বেড়েছে ২৩ শতাংশ। সমগ্র ইউরোপে ভোজ্য তেলের দাম বেড়েছে ৭০ শতাংশ। এনার্জি প্রাইস (বিদ্যুৎসহ গৃহস্থালি জ্বালানি মূল্য) বেড়েছে ৫০ শতাংশ। যুক্তরাষ্ট্রে মোটরযানের গ্যাস ও তেলের মূল্য ৪০ শতাংশ বেড়েছে এবং এর ফলে সমগ্র বিশ্বে খাদ্যপণ্যের দামও বেড়েছে। 
শুধু দ্রব্যমূল্য বৃদ্ধিই নয়, সরবরাহের অভাবে ইউরোপের শপিং মলগুলোতে ঠিকমতো খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে না উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, সেখানে পরিবহন খরচও বেড়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের দেশে কিন্তু পরিবহন খরচ বাড়েনি, বিদ্যুতের মূল্য বাড়েনি। সমগ্র বিশ্বেই অস্থিরতা, কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশে সেটা হতে দেইনি। যারা অযথা সমালোচনা করে, তারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকায় না।
ইফতারপূর্ব সভায় রাঙ্গুনিয়া সমিতির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের পরিচালনায়  ইফতার ও দোয়া মাহফিলে সহসভাপতি আবু তাহের, নুরুল হক প্রমুখ তাদের বক্তব্যে মন্ত্রী ড. হাছান মাহমুদের ঐকান্তিকতায় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat