×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-২৬
  • ১০৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক দেশের অর্জনকে কেউ যাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ও চক্রান্ত করে ম্লান না করতে পারে সেব্যাপারে কৃষিবিদদের সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তি দেশের অর্জনকে ম্লান ও দুর্বল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত।
আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে সংবর্ধনা সভা ও ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অ্যালামনাই এসোসিয়েশন বাকৃবির ৫ জন অ্যালামনাই এ বছর একুশে পদক পাওয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, কৃষিবিদদেরকে পেশাজীবী, কৃষিবিদ ও বুদ্ধিজীবী হিসেবে সচেতন থাকতে হবে কোনক্রমেই কেউ যাতে দেশের অর্জনকে ছোটো করতে না পারে।
অনুষ্ঠানে এ বছর একুশে পদকপ্রাপ্ত বাকৃবির ইমেরিটাস অধ্যাপক আব্দুস সাত্তার মন্ডল, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ, ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এনামুল হক, সাহানাজ সুলতানা এবং জান্নাতুল ফেরদৌসিকে সংবর্ধনা প্রদান করা হয়।
মন্ত্রী বলেন, গত দুই বছর ধরে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েনি, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়নি, বরং সারা পৃথিবীতে দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে।
কৃষিমন্ত্রী ও বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক বলেন, ৫ জন কৃষিবিদ এ বছর রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক পেয়েছেন, এটি আমাদের সকল কৃষিবিদের জন্য অহংকারের, গর্বের।
অনুষ্ঠানে কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সভাপতি হামিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat