×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-২৬
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট পদে পুন:নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাকরনকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনকে দেয়া এক অভিনন্দন বার্তায় বলেন, ‘ফ্র্যান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয়ে আপনার প্রতি ফরাসী জনগনের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।’ বার্তায় বলা হয়, ‘দেশটির জনগনের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে আপনার উদ্যোগ ও প্রতিশ্রুতি আপনাকে পুনরায় নির্বাচিত করেছে।’ এতে আরও বলা হয়, ‘আপনারই কথামতো এই নির্বাচন ছিল ইউরোপীয় ইউনিয়ন, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্বের জন্য একটি গণভোট।’
শেখ হাসিনা বার্তায় ম্যাকরনকে বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ফ্রান্সের জনগন তাঁর মূল্যবোধ ও ভিশনের কারনেই তাকে এই রায় দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশা¦স যে আপনার সক্ষম নেতৃত্বে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরেও, বৈশ্বিক পযার্য়ে অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’
প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের কথা স্মরন করে, পারস্পারিক সার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দু’দেশের মধ্যকার এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরো দৃঢ় ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন। শেখ হাসিনা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসা বাণিজ্যে সহযোগিতা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে আমাদের প্রচেষ্টায় ফ্রান্স আমাদের পাশেই আছে বলে মনে করি।’ প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে জলবায়ু পরিবর্তন,জঙ্গিবাদ দমন, নিয়মিত অবিভাসন এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে ম্যাকরনের সঙ্গে তিনি ঘনিষ্ট ভাবে কাজ করার জন্য অধির আগ্রহে প্রতিক্ষা করছেন।
প্রধানমন্ত্রী গত বছরের নভেম্বর মাসে তাঁর ফ্রান্স সফরের কথা উল্লেখ কওে, তাঁর আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেখ হাসিনা যতশিগগির সম্ভব সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য পুন:নির্বাচিত ফরাসী প্রেসিডেন্ট ম্যাকরনকে আমন্ত্রন জানান। শেখ হাসিনা বলেন, আপনি পুনরায় নির্বাচিত হলে বাংলাদেশ সফরে আসতে আপনার দেয়া প্রতিশ্রুতির সুযোগটি আমি নিচ্ছি।
শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমি ঢাকায় আপনাকে এবং আপনার পতœীকে অভ্যর্থনা জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat