×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-২৭
  • ৮৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মলদোভার রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে কিয়েভ উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার বলেছে, ইউক্রেন যুদ্ধ একটি বৃহত্তর সংঘাতে পরিণত হতে পারে।
জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস মস্কোতে রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শান্তি প্রতিষ্ঠার অনুরোধ জানান। এ সময় মলদোভার ট্রান্সনিস্ক্রিয়া অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের ব্যাপারে সতর্ক করেন।
সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র থেকে বিচ্ছিন্ন হওয়ার পর কয়েক দশক ধরে রাশিয়ান বাহিনী ট্রান্সনিস্ট্রিয়ায় অবস্থান করছে।
মলদোভা রুশভাষীদের ওপর নিপীড়ন চালাচ্ছে রাশিয়ান এক কমান্ডারের এই অভিযোগের পর চলতি সপ্তাহে দেশটির নিরাপত্তা মন্ত্রনালয়। একটি রেডিও টাওয়ার এবং সামরিক ইউনিট লক্ষ করে হামলা চালানো হয়।
এই শঙ্কা এখন দেখা দিয়েছে যে, মলদোভা রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে, কারণ ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের আগে তারা একই ধরণের অজুহাত তুলেছিল।
ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পোডোলিয়াক বলেছেন, ‘রাশিয়া ট্রান্সনিস্ট্রিয়ান অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়।’
মলদোভার রাজধানী চিসিনাউ এর নাম উল্লেখ করে তিনি বলেন, ‘যদি ইউক্রেনের পতন হয়, তাহলে রুশ সৈন্যরা চিসিনাউ এর দিকে অগ্রসর হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat