×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-২৮
  • ৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসে দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে যাচ্ছেন। 
বুধবার হোয়াইট হাউসের এক ঘোষণায় এ কথা জানানো হয়েছে।
প্রতিদ্বন্দ্বী চীন এবং উত্তর কোরিয়ার সাথে উত্তেজনার মধ্যেই এশিয়ায় ওয়াশিংটনের মূল মিত্র এ দ’ুদেশ সফর করতে যাচ্ছেন বাইডেন।
প্রেস সেক্রেটারি জেন পাসাকি এক বিবৃতিতে জানান, আগামী ২০ থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠেয় এ সফরকালে বাইডেন দু’দেশের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। এ সময়ে তিনি দু’দেশের সাথে মার্কিন প্রশাসনের দৃঢ় প্রতিশ্রুতি জোরদারে কাজ করবেন। 
এদিকে টোকিওতে বাইডেন কোয়াড গ্রুপের নেতৃবৃন্দের সাথেও সাক্ষাত করবেন। এ গ্রুপে অন্তর্ভূক্ত রয়েছে অষ্ট্রেলিয়া, জাপান ও ভারত। 
নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া চলতি বছর বেশ কিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া দেশটি মার্কিন আলোচনার প্রস্তাবও উপেক্ষা করে আসছে। এ প্রেক্ষাপটে তিনি দক্ষিণ কোরিয়া সফর করছেন। 
পাসাকি বলেন, দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট ই্য়ুন সুক ইয়েল এবং প্রধানমন্ত্রী কিশিদা ফোমিওর সাথে বৈঠকে বাইডেন গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পকর্, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং বাস্তব ফলাফল পাওয়ার জন্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরো জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন।
এদিকে বাইডেনের এ সফরের আগে ১২ থেকে ১৩ মে ওয়াশিংটনে দক্ষিণ এশীয় নেতৃবৃন্দের ইউএস-আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat