×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-২৯
  • ১০৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রিয়াদের কঠোর সমালোচক সাংবাদিক জামাল খাশোগি ২০১৮ সালে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সুন্নি ক্ষমতাধর দেশ তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়ার পর প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান তার প্রথম সফরে সম্পর্ক ‘উন্নয়নে’ বৃহস্পতিবার সৌদি যুবরাজের সাথে সাক্ষাত করেন। খবর এএফপি’র।
সৌদি বার্তা সংস্থা এসপিএ পরিবেশিত ভিডিও ফুটেজে তুরস্কের নেতাকে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে। তিনি সৌদি আরবের কার্যত নেতা হিসেবে পরিচিত। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানান, তিনিই খাশোগিকে হত্যার অনুমোদন দেন। তবে রিয়াদ এমন অভিযোগ প্রত্যাখান করে।
এসপিএ জানায়, এ দুই নেতা ‘সৌদি-তুরস্ক সম্পর্ক এবং সকল ক্ষেত্রে তাদের উন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।’
এদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পরিবেশিত ভিডিও ফুটেজে দেশটির প্রেসিডেন্টকে যুবরাজের বাবা বাদশাহ সালমানের সাথে পৃথকভাবে বসে থাকতে দেখা যাচ্ছে।
মুদ্রা স্ফীতি অনেক বেড়ে যাওয়ায় আর্থিক সংকটের মুখে পড়া তুরস্ক জ্বালানি সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো থেকে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফরে যান।
সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম নগরী জেদ্দার উদ্দেশে ইস্তাম্বুল ছাড়ার আগে এরদোগান বলেন, এ সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করবে বলে তিনি আশা করেন। এ উপলক্ষে জেদ্দার কিছু সড়ক তুরস্কের ও সৌদি আরবের পতাকা দিয়ে সাজানো হয়েছে।
এরদোগান বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের পারস্পরিক স্বার্থে প্রতিরক্ষা ও আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করছি।
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে সৌদি আরবের ইস্তাম্বুল কনস্যুলেটে সৌদি এজেন্টারা রিয়াদের কঠোর সমালোচক খাশোগিকে হত্যা করে তার লাশ টুকরো টুকরো করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat