×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-৩০
  • ১৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা করলেন উল্লাপাড়া মডেল থানা পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) মোঃ এনামুল হক বাদি হয়ে শুক্রবার রাতে ৬ ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাত ২৫ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এই ৬ জন ছাত্রলীগ নেতারা হলেন, উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ শাওন ও মনছুর হেলাল মুন এবং উপজেলা ছাত্রলীগের সদস্য সামিউল ইসলাম সুমন, জাকির হোসেন, সনি আহমেদ ও সবুজ আলী।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ এর সাথে তার মুঠো ফনে কথা হলে তিনি জানান মামলা হয়েছে শুনেছি । তবে যে ৬ জন ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা মূলতঃ ওই ঘটনার সাথে জরিত নয়। বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতাদের সাথে পরামর্শ করে পরবর্তিতে জানানো হবে ।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান, গত ২৭ এপ্রিল রাতে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা মোটরসাইকেল নিয়ে পৌরবাজারে কেনাকাটার জন্য প্রবেশ করেন। এসময় দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে দোকানীদের সাথে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানী ও ছাত্রলীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে তারাও হামলার শিকার হন। এতে আহত হন তিন পুলিশ সদস্য। এরা হলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, কনস্টেবল মতিয়ার রহমান ও সুজাউদ্দৌলা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উল্লিখিত ছাত্রলীগ নেতাদেরকে আসামী করে পুলিশ থানায় মামলা দিয়েছে। ওই ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকেও একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat