×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-০১
  • ১০৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিশরের উত্তরাঞ্চলে শনিবার এক সড়ক দুঘর্টনায় আট শিশু শ্রমিক ুনিহত হয়েছেন। 
দেশটির নিল ডেল্টায় তাদের বহন করা গাড়িটি একটি খালে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে।
দারিদ্রপীড়িত বেহিরা প্রদেশের ইতে আল-বারুন্দ থেকে ওই কর্মকর্তা জানান, দুর্ঘটনার কবলে পড়া এসব শিশু ‘আলু সংগ্রহের’ কাজ করে। বেহিরা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এএফপি’কে বলেন, তারা দিনে স্কুলে এবং তাদের পরিবারকে সহায়তা করতে রাতে মাঠে কাজে করে।
তিনি আরো জানান, এ দুর্ঘটনায় চালক প্রাণে বেঁচে যায়। তবে জিজ্ঞাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহত এসব শিশুর বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে।
মিশরের আইন অনুযায়ী ১৫ বছর বয়স পর্যন্ত শিশু গণ্য করা হয় এবং এ বয়সের শিশুদের কাজ করারও অনুমতি রয়েছে। এছাড়া ১৩ বছর বয়সের শিশুদের মৌসুমি কাজ করার ক্ষেত্রে কোন বাধা নেই।
মিশরে সড়ক রক্ষণাবেক্ষণের অভাবে এবং প্রায় ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে না চলায় দেশটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়ে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে মিশরে সড়ক দুর্ঘটনায় প্রায় সাত হাজার মানুষ প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat