×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-০৩
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
তিনি বলেন, পবিত্র ঈদ উল ফিতরের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ এবং দেশ প্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠ্কু প্রতিটি মানব হৃদয়।
সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আসুন, সমাজের ধনী, গরীব ধর্ম-বর্ন- গোত্র, নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের এই খুশি ভাগাভাগি করে নেই।
পরম করুনাময় আল্লাহ- তায়া’লার কাছে প্রার্থনা করে সেতুমন্ত্রী বলেন, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব যুদ্ধ বিগ্রহ, মহামারি, দুঃখ-জ্বরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একইভাবে করোনা সংকট মোকাবিলা করে আবারও নবোদ্যমে কাঙ্খিত উন্নয়নের পথে,আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা।
তিনি আশা প্রকাশ করে বলেন, শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে সকল ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ।
মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আঁধার দূর করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলে নিজেকে, সমাজ ও দেশকে।
করোনা সংকটে সকলকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে এলেও নির্মূল হয়নি।
দলমত নির্বিশেষে করোনা সংকট উত্তরনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে ঈদ উদযাপন করে রাজনৈতিক দলমতের উর্ধ্বে উঠে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat