×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-০৪
  • ৮৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে একটি বৈঠকের আহ্বান করেছেন কিন্তু সাড়া পাননি। মঙ্গলবার (৩ এপ্রিল) এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা।
ইতালীয় দৈনিক করিয়ের ডেলা সেরাকে পোপ আরও বলেন যে, ইউক্রেন যুদ্ধে সমর্থন দেয়া রুশ অর্থোডক্স চার্চের প্যাট্রিয়ার্ক কিরিল “পুতিনের সহকারী হতে পারবেন না।“
ফ্রান্সিস সংবাদপত্রকে বলেন, যুদ্ধের প্রায় তিন সপ্তাহের মধ্যে তিনি ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিককে পুতিনের কাছে একটি বৈঠক করার বিষয়ে বার্তা পাঠাতে বলেছিলেন।পোপ বলেছেন, “আমরা এখনো কোনো সাড়া পাইনিএবং আমরা এখনো চেষ্টা চালাচ্ছি।”
তিনি আরও বলেন,“আমার আশঙ্কা, পুতিন এই সময়ে এই বৈঠক করতে পারবেন না এবং চান না। কিন্তু আপনি কীভাবে এত বর্বরতা না থামিয়ে পারবেন?”
ফ্রান্সিস আরও বলেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তাকে বলেছিলেন যে, পুতিন ৯ মে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছেন। ১৯৪৫ সালের এ দিনে নাৎসি জার্মানির আত্মসমর্পণ উপলক্ষে রাশিয়া এ দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে।যুদ্ধ শুরু হলে ৮৫ বছর বয়সী পোপ রোমে রুশ দূতাবাসে এক অভূতপূর্ব সফর করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat