×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-০৬
  • ৮০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই।
প্রতিমন্ত্রী আজ চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে শুক্রবার বিকেলে মিলারচর এলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার মানেই জনগণের উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আজ সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে।
এলাকার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, মতলব-গজারিয়া ব্রিজের সাথে গ্যাস সংযোগ দেয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ধনাগোদা বেড়িবাধ রক্ষা এবং কচুরিপানা পরিস্কারের প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে এবং আগামী নির্বাচনের আগেই মতলবের সমস্ত রাস্তাঘাট মেরামত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, মতলবের সন্ত্রাস ঠেকাতে হবে। কেউ সন্ত্রাস করে মানুষের যানমাল নষ্ট করতে পারবে না। মাদক থামাতে হবে এবং ইভটিজিং ও বাল্য বিবাহ বন্ধ করতে হবে।
ড. শামসুল হক বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করি, দেশের মানুষের কল্যাণে রাজনীতি করি, আমি কারো ব্যক্তি রাজনীতি করিনা এবং শেখ হাসিনা যেভাবে বলবেন ঠিক সেভাবেই আমি রাজনিতি করব ইনশাল্লাহ।
কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির ছৈয়াল ও যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat