×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-০৭
  • ৯০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা। প্রতি বছর মাদরাসা শিক্ষার জন্য ৩ হাজার ৮৪০ কোটি টাকা ব্যয় করছে সরকার। জাতিসংঘের অন্যতম ভাষা আরবি। তেলাওয়াতের পাশাপাশি আমাদেরকে ভাষাও শিখতে হবে। ছেলে সন্তানদের আলোকিত মানুষ করতে হলে সব ধরনের ভাষায় দক্ষতা অর্জন করতে হবে।
আজ শনিবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাাসা মাঠে অনুষ্ঠিত শুকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি, নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম।
আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রী শাখার উদ্বোধন ও কামিল শ্রেণিতে পাঠদানের অনুমোদন প্রাপ্তি উপলক্ষে এই শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন শিক্ষাখাতে অনেক দূর এগিয়েছে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার ব্যাপারে খুব আন্তরিক।
তিনি বলেন, শুধু কাগজে সনদ অর্জন করলে চাকরি পাওয়া যাবে না। চাকরি পেতে হলে মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা-ইংরেজির পাশাপাশি আরবি ভাষা ও কম্পিউটারের ওপর দক্ষতা অর্জন করতে হবে। আরবি ভাষায় দক্ষতা অর্জন করা গেলে মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজারে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat