×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের সফররত জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যম রায় চৌধুরী আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, তারা কলকাতায় থাকাকালীন বঙ্গবন্ধুর জীবন এবং রাজনৈতিক ক্যারিয়ারে তার সংগ্রামের ওপর গৌতম ঘোষ নির্মিত ‘কলকাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক তথ্যচিত্র নিয়ে আলোচনা করেছেন। .
এ সময় জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।
গৌতম ঘোষ ও সত্যম রায় চৌধুরীর সামনে ডকুমেন্টারিটির রূপরেখা তুলে ধরেন শেখ হাসিনা ও শেখ রেহানা। তাঁরা কলকাতায় ছাত্রজীবনে বঙ্গবন্ধুর সংগ্রাম ও কষ্টের দিনগুলো বর্ণনা করেন।
এছাড়া ১৫ আগস্টের হত্যাকান্ড থেকে রক্ষা পাওয়া জাতির পিতার দুই কন্যা আলোচনায় সর্বশ্রেষ্ঠ নেতার রাজনৈতিক জীবন ও দর্শন তুলে ধরেন।
বৈঠকে গৌতম ঘোষ ও সত্যম রায় চৌধুরী বলেন, তারা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন এবং জাদুঘরের প্রতিটি কোনায় ১৫ আগস্টের হত্যাকান্ডের নৃশংস নিদর্শন দেখেছেন।
সেখানে বিভিন্ন নিদর্শন দেখে জাতির পিতা বঙ্গবন্ধু এখনো জীবন্ত মর্মে তাদের অনুভূতি হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন তারা।
‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ দুটিকে মহান ইতিহাস বলেও তারা উল্লেখ করেন।
গৌতম ঘোষ এবং সত্যম চৌধুরী আরও বলেন, বাঙালির মহান নেতার জীবন ও কর্মের ওপর ডকুমেন্টারি তৈরি করে তারা গর্বিত।
পরবর্তীতে, প্রধানমন্ত্রী এবং তাঁর ছোট বোন শেখ রেহানা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন এবং তার কলকাতা জীবনের সংগ্রাম সম্পর্কে সাক্ষাৎকার দেন।
ভারতীয় জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ ‘কলকাতায় বঙ্গবন্ধু’ শিরোনামে ৩০ মিনিটের একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছেন যাতে তিনি কলকাতায় থাকাকালীন বঙ্গবন্ধুর জীবন ও কাজ তুলে ধরছেন।
৪ এপ্রিল গৌতম ঘোষ কলকাতার মওলানা আজাদ কলেজের একটি শ্রেণীকক্ষে শুটিংয়ের মাধ্যমে চলচ্চিত্রটির কাজ শুরু করেন, বঙ্গবন্ধু যখন ১৯৪৫-৪৬ শিক্ষাবর্ষে সেখানে অধ্যয়ন করতেন তখন এর নাম ছিল ইসলামিয়া কলেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat