×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৩
  • ১২৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ মুসলিম উম্মাহর গৌরবময় অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে মানবজাতির আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার জন্য আইইউটি গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্বকে জানিয়ে দিন যে, মুসলমানরা এখনও জ্ঞানের মশাল বহন করতে পারেএ 
গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৪তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর অর্থায়নে পরিচালিত আইইউটি’র মূল উদ্দেশ্য হচ্ছে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মানবসম্পদ উন্নয়নে বিশেষ করে প্রকৌশল, প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে অবদান রাখা। 
ড. মোমেন ইসলামের গৌরবোজ্জ্বল দিনগুলোর কথা স্মরণ করে বলেন, ইসলামী স্বর্ণযুগে বিজ্ঞান, শিল্প ও সাহিত্যে মুসলিম পন্ডিতের উল্লেখযোগ্য অবদান আধুনিক সভ্যতার পথ প্রশস্ত করেছে।
কিছু পশ্চিমা মিডিয়া প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদী ও ধর্মান্ধ নই যেভাবে মিডিয়ার মাধ্যমে ইসলামফোবিয়ার ঢেউ সম্প্রতি আমাদেরকে চিত্রিত করেছে।
তিনি ‘বর্তমান পক্ষপাতদুষ্ট এবং সংকীর্ণভাবে তুলে ধরার প্রয়াস’ থেকে ভিন্ন এবং বস্তুনিষ্ঠভাবে খ্যাতিসম্পন্ন একটি আন্তর্জাতিক মিডিয়া তৈরি করার জন্য মুসলিম উম্মাহর নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
ড. মোমেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন, যার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসিতে যোগদান করে।
তিনি করোনভাইরাস মহামারী সত্ত্বেও তাদের শিক্ষাবর্ষ সফলভাবে সমাপ্ত করার জন্য আইইউটি কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং ওআইটি’র জন্য বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতা ও সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টরেট শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট এবং নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীদের ওআইসি ও আইইউটি স্বর্ণপদক তুলে দেন।
সমাবর্তন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক, আইইউটির ভাইস-চ্যান্সেলর, ওআইসি মহাসচিবের কার্যালয়ের সফররত প্রতিনিধি দল, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আইইউটি ওআইসি সদস্য দেশগুলো থেকে সরাসরি আর্থিক অনুদান পায় এবং এর ছাত্রদের বৃত্তি প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat