×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৬
  • ১২৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘ, সিংহ, অজগরের খাবারের চাহিদা মেটাতে বেলজিয়াম থেকে ফ্লেমিস জায়ান্ট খরগোশের বাচ্চা আমদানি করা হয়েছে। বছরে ৮/১০ বার বাচ্চা ধারণ ও প্রসবের ক্ষমতাসম্পন্ন এ খরগোশ দেশের কোন পার্কে এটাই প্রথম। পার্কের প্রকল্প পরিচালক সামসুল আজম জানান, প্রতি শুক্রবার বাঘ, সিংহ, ভালুক এবং অজগর সাপকে খরগোশ খেতে দেয়া হয়। এজন্য ওইসব প্রাণির জন্য ৩০/৪০টি (৭০/৮০ কেজি) খরগোশ দরকার হয়। বর্তমানে ঠিকাদারদের মাধ্যমে দেশের বিভিন্ন খামার থেকে দেশীয় প্রজাতির খরগোশ সরবরাহ করা হয়। নিজস্ব পরিবেশে লালন-পালন করে বেলজিয়াম খরগোশ সরবরাহ করা হলে প্রতিমাসে তিন/চার লাখ টাকা সাশ্রয় করা সম্ভব হবে। তাই বেলজিয়াম থেকে ৩/৬ মাস বয়সী (৫/৮ কেজি ওজনের) ৬টি জায়ান্ট খরগোশের বাচ্চা আনা হয়েছে। প্রজননের ২৫/৩০ দিন পরই এরা বাচ্চা দেয়। বছরের ৮/১০ বার বাচ্চা দেয়। প্রতিবারে ৩/৫টি করে বাচ্চা দেয়। এক বছরের এদের ওজন হয় ১২/১৪ কেজি। আবদ্ধ পরিবেশে এরা ৫/৬ বছর বাঁচে এবং প্রাকৃতিক পরিবেশে এরা আরো কম বাঁচে। পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. সরোয়ার হোসেন খান জানান, এরা শীতল পরিবেশের প্রাণি হলেও আমাদের পার্কে বাঁচিয়ে রাখার পরিবেশ তৈরি করা হয়েছে। এরা অনুকূল পরিবেশে ওজনে ও সংখ্যায় দ্রুত বাড়ে। এদের খাবার হিসেবে গাজর, মূলা, কঁচি ভুট্টা, বাদাম, ছোলা, বরবটি, নাশপাতি দেয়া হচ্ছে। তিনি আরো জানান, প্রতি শুক্রবার এখানকার পূর্ণ বয়স্ক বাঘ, সিংহ, ভালুক ও অজগরকে দুই কেজি ওজনের জ্যান্ত খরগোশ (কেজি) খেতে দেয়া হয়। আর অপ্রাপ্ত বয়স্কদের বেলায় এক কেজি থেকে আধা কেজি ওজনের খরগোশ দেয়া হয়। অন্য পাঁচদিনের প্রতিদিন পূর্ণবয়স্ক প্রাণিদের পাঁচ কেজি গরুর মাংস দেয়া হয়। তবে সাদা সিংহকে দেয়া হয় ছয় কেজি করে গো-মাংস। বর্তমানে পার্কে নয়টি বাঘ, ২৪টি সিংহ, ১৪টি ভালুক এবং ৯টি অজগর সাপ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat