×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৬
  • ১৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- মোবাইল ডাটা ব্যবহার করা যাবে না এমন একটি ফোন আনছে স্যামসাং। শিক্ষার্থীরা যাতে পরীক্ষার সময় মনযোগ না হারায় সেজন্যই এই ফোনটি বাজারে আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি জে২ প্রো স্মার্টফোনটি। গ্যালাক্সি সিরিজ হলেও প্রযুক্তিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। তবে ৩জি ও ৪জি ডেটা নেটওয়ার্কে সংযুক্ত হবে না ডিভাইসটি। শুধু ওয়াইফাই নেটওয়ার্কে ডেটা অ্যাকসেস করতে পারবেন ইউজাররা। ৩জি ও ৪জি ডেটার কারণে শিক্ষার্থীরা পরীক্ষার সময় মনযোগ হারিয়ে ফেলে। শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় মনযোগ ধরে রাখতে পারে সে জন্যই স্মার্টফোনটি প্রকাশ্যে আনা হয়েছে। এছাড়া বয়স্ক মানুষ যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন না তারাও এটি ব্যবহার করতে পারবেন। ফোনটির সামনে ও পেছনে রয়েছে ক্যামেরা। আছে হাই রেজুলিউশনের পাঁচ ইঞ্চির ডিসপ্লে। নতুন গ্যালাক্সি জে ২ প্রো-এর মূল্য ধরা হয়েছে ১৮৫ মার্কিন ডলার। শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধাও রাখা হয়েছে। পরীক্ষা শেষে বাড়তি মূল্য দিয়ে আরও হাইফাই ফোন পরিবর্তন করার সুযোগ দিচ্ছে স্যামসং। আপাতত শুধু দক্ষিণ কোরিয়ার জন্যই ডিভাইসটি আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat