×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৭
  • ১২২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- ইনজুরিতে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। বিসিবিএলের চতুর্থ রাউন্ডের পরেরদিন ফুটবল খেলতে গিয়ে শান্তর সঙ্গে ধাক্কা খেয়ে বাঁ পায়ের গোঁড়ালিতে চোট পান তিনি। পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা জানান, মুশফিকের এই চোট সেরে উঠতে সময় লাগবে প্রায় তিন সপ্তাহের মত। অর্থাৎ আগামী তিন সপ্তাহ ক্রিকেটের ২২ গজে দেখা যাবে না এই ব্যাটসম্যানকে। মুশফিকের কয়েকদিন আগে একই ভাবে চোট পান জাতীয় দলের আরেক ক্রিকেটার নাসির হোসেন। ফুটবল খেলতে গিয়ে মারাত্মক আঘাত পেয়ে লিগামেন্ট ছিড়ে যায় তার। যার জন্য তাকে প্রায় ছয় মাসের মত মাঠের বাহিরে থাকতে হবে। ঠিক একই ভাবে এখন চোটে পড়েছেন মুশফিকুর রহিমও। আজ থেকে শুরু বিসিএলের পঞ্চম রাউন্ড। মিরপুরে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে উত্তরাঞ্চল। কিন্তু এই ম্যাচে উত্তরাঞ্চলের হয়ে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। বগুড়ায় চতুর্থ রাউন্ডের ম্যাচে মধ্যাঞ্চলের বিপক্ষে মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছিলেন। ১১১ রান করে আউট হয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat