×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৬৮৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগরে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে বুধবার সকালে আশ্রয়ণ প্রকল্পের ৬৫১ জন উপকার ভোগিদের মধ্যে গরু মাংস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য বি. এম ফরহাদ হোসেন সংগ্রাম।
নাছিরনগর উপজেলার উত্তর লক্ষীপুর আশ্রয়ণ প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকতা (ইউএনও) মো. ফখরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রহুল আমিন, নাছিরনগর উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মোনাববর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান- ঈদুল আযাহা উপলক্ষে নাসিরনগরের আশ্রয়ণ প্রকল্পের ৬৫১ উপকারভোগির জনের ৫৬৯ জন মুসলিম ধর্মের। তাদের মধ্যে তিন কেজি করে গরু মাংস। বাকি ৮১ জন হিন্দু ধর্মের। তাদের মধ্যে দেড় কেজি মুরগী মাংস, এক কেজি পোলাও চাল, এক কেজি সোয়াবিন তৈল ও এক কেজি ডাল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat