×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৬৮৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বৃহস্পতিবার পূণ্যভূমি সিলেটসহ সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা।সিলেট মহানগরীতে ঈদের জামাত কোথায় কখন হবে, তার সময়সূচী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেট নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন ও ইমামতি করবেন সিলেট নগরীরর বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
ঈদের এ জামাতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কেন্দ্রীয় ও স্থানীয় রাজনৈতিক নেতাসহ লাখো মুসল্লিরা অংশ নেবেন।
সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দরবাজারস্থ কালেক্টরেজামে মসজিদের ইমাম ও খতিব।
দরগাহে হযরত শাহজালাল (রহঃ) জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি মাওলানা আসজাদ হোসাইন।
সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম। সিলেট জজ কোট জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
সিলেট রেজিস্ট্রারী মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী । এই জামাতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে ।
এদিকে ঈদের বিশেষ এ জামাতকে কেন্দ্র করে সিলেট নগরী ও নগরীর বাহিরে সিলেট বিভাগের ৪ জেলার সকল ঈদগাহ ও মসজিদ গুলোকে প্রস্তুত করা হয়েছে। সুষ্ঠুভাবে ঈদের জামাত ও ঈদের যাবতীয় আনুষ্ঠানিকতাসহ ঈদ উৎসব নির্বিঘেœ পালনে আইনশৃঙ্খলা বাহিনী স্ব স্ব এলাকায় তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat