×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৪৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী-১ সংসদীয় আসনের বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্ত করে প্রকাশিত গেজেট কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী  চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত রিট পিটিশনের শুনানি নিয়ে আজ এ আদেশ দেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 
নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. ইকবাল হোসাইন চৌধুরী ও বজরা ইউনিয়ন বিএনপি নেতা মো: সাইফুল ইসলাম পাটোয়ারি হাইকোর্টে রিটটি দায়ের করেন।
রিটে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও নোয়াখালীর ডিসি ও জেলা নির্বাচন কর্মকর্তাকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।  
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, নোয়াখালী-১ জাতীয় সংসদের ২৬৮ নং সংসদীয় আসন। জেলার চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা, সোনাইমুড়ী উপজেলার ৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই সীমানায় এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচন কমিশন (ইসি) আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসনগুলোর সীমানা নিয়ে খসড়া প্রকাশ করলে তাতে এই আসনের সীমানা নিয়ে কোন ভোটার আপত্তি জানায়নি। পরে দেখা যায় স্থানীয় জনসাধারণের মতামত না নিয়েই নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এবং নোয়াখালী-২ আসনের (আসন নং-২৬৯) সংসদ সদস্য মোরশেদ আলমের সিইসি বরাবর দেয়া চিঠির পরিপ্রেক্ষিতে নোয়াখালী-১ আসন থেকে বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্ত করে সীমানা গেজেট প্রকাশ করা হয়।
ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নোয়াখালী-১ আসনে থেকে বজরা ইউনিয়নকে সরিয়ে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পূর্ণরুপে এ সংক্রান্ত আইনের সুস্পষ্ট লংঘন। বিষয়টি উল্লেখ করে আমরা হাইকোর্ট রিট পিটিশন দায়ের করি। আদালত বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে আজ আদেশ দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat