×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৩
  • ৭৭৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রার্থীদের উপস্থিতিতে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীরা এখন প্রচারণা চালাতে পারবেন। তবে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না।
তিনি বলেন, তৃণমূল বিএনপি প্রার্থী দীপক কুমার পালিত পেয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ‘রকেট’, আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ‘নৌকা’, জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ‘লাঙ্গল’ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর রশিদ মিয়া পেয়েছেন ‘ছড়ি’।
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। বিগত তিনটি সংসদ নির্বাচনে (২০০৮, ২০১৪ ও ২০১৮) এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ডা. আফছারুল আমীন। আগামী ৩০ জুলাই এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat