×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ৭৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হতদরিদ্র এক দম্পতিকে স্বাবলম্বী করতে বিভিন্ন মালামাল সামগ্রীসহ দোকান ঘর উপহার দিয়েছে জ্ঞানের আলো পাঠাগার নামের একটি সামাজিক সংগঠন। 
আজ শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুড়–য়া-কলাবাড়ী সড়কের মাছপাড়া নামক স্থানে নির্মিত এই দোকান ঘরটির উদ্বোধন করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুজ্জামান জুয়েল। এ সময় পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, কলাবাড়ি ইউনিয়ন টিম লিডার সুশান্ত বর্ণিক, মাছপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি দিপক সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
মালামালসহ নতুন দোকানঘর পেয়ে দরিদ্র উন্নতি বাড়ৈ জানান, আমার এক মেয়ে ঢাকায় বিএসসি নাসিং পড়ে। আরেক ছেলে কলেজ পড়–য়া। ঠিকমত খাবারও জোটে না। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ কিভাবে মিটাবো সেই চিন্তায় ঘুম হয় না। এখন এই দোকান ঘর পেয়ে সেই চিন্তা থেকে মুক্তি পেয়েছি। এই দোকানের আয় থেকে ছেলেমেয়ের লেখা পড়ার খরচ মিটবো। 
পাঠাগারের কলাবাড়ী ইউনিয়ন টিম লিডার সুশান্ত বর্ণিক জানান, দীর্ঘদিন ধরে উন্নতি বাড়ৈদের আর্থিক দূরাবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। জ্ঞানের আলো পাঠাগারের ফেসবুকে পোস্ট দিয়ে সহায়তা চাওয়া হয়। কিছু মানবিক ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ৩৭ হাজার ৭০০ টাকা পাওয়া যায়। সেই টাকা দিয়ে  মালামালসহ উন্নতি বাড়ৈকে নতুন দোকন ঘর উপহার দিয়েছি ।
পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, আজ দরিদ্র উন্নতি বাড়ৈকে রুটি, কলা, বিস্কুট, কেক, চা তৈরীর উপকরণসহ বিভিন্ন পণ্যসামগ্রী দিয়ে অসহায় উন্নতি বাড়ৈকে স্বাবলম্বীকরণে এই দোকান ঘরটি উপহার দিয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, জ্ঞানের আলো পাঠাগার সমসময়ই মানবিক কাজ করে থাকে। অসহায় মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat