×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২২
  • ৬৮০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দেশ ও দেশের মানুষের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার বিকল্প নাই।আজ শনিবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা ভীতসহ একতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও ৬৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ওয়ার্কশপ ভবনের সম্প্রসারিত নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইকবালুর রহিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শোষণ-বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। 
তিনি বলেন, বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন শেখ হাসিনা।
বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন, শিক্ষাকে তারা ব্যবসায় পরিনত করেছিল। কলমের বদলে ছাত্রদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শিক্ষাব্যবস্থাকে উন্নত করেছেন। 
এ সময় দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সহকারি প্রকৌশলী আব্দুল আউয়াল, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষম মোঃ মাসউদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  পরে হুইপ ইকবালুর রহিম পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat