×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৬৭৬৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজ বিএনপিকে এদেশের মানুষ সমর্থন করতে পারে না।  কারণ, বিএনপি ক্ষমতায় গেলে দেশটাকে গিলে খাবে। 
তিনি বলেন, ‘পলাতক দন্ডিত আসামি যে দলের নেতা সেই দলকে এই দেশের মানুষ সমর্থন করতে পারেনা।  এরা ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধ, উন্নয়ন গিলে খাবে। এমনকি দেশটাও গিলে খাবে।’
ওবায়দুল কাদের আজ রোববার সকালে নোয়াখালীর বসুরহাটে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন। কোম্পানিগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মানেই ভোট চুরি, ভোট জালিয়াতি আর ভুয়া ভোটার তালিকা। নির্বাচন হবে নির্বাচনের নিয়মে। কারো ফরমায়েশে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে আদালতের নির্দেশে। ওটাকে আর জীবিত করা যাবে না।  
ওবয়দুল কাদের বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। অথচ বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে ১০ সীট দিতে চান। খাই খাই পার্টি বিএনপি এখন ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে।
আগে নোয়াখালীতে বিএনপির ঘাটি ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা মারামারি করে নয়, গোলাগুলি করে নয় কাজ করে সেই ঘাটি ভেঙ্গে দিয়েছি। 
দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মীর্জা কাদেরের সভাপতিত্বে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম এবং কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদদ্দিনও বক্তব্য রাখেন। 
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বসুরহাটে আধুনিকায়নকৃত বাসস্ট্যান্ড ও সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat