×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৭৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শুধু সিনেপর্দা নয়, ব্যক্তিজীবন নিয়েও এক সময় ভক্ত-সমালোচকদের আলোচনার কেন্দ্রে ছিলেন বলিউড তারকা টাইগার শ্রফ ও দিশা পাটানি। মুখে স্বীকার না করলেও তাদের ‘প্রেম’ ওপেন সিক্রেট হিসেবেই চর্চিত ছিল বলিপাড়ায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরোক্ষভাবে নিজেদের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিতেন হরহামেশা! 
যদিও গত বছর হঠাৎ করেই ভক্তদের মন খারাপের খবর দেন এই আলোচিত জুটি। এক অনুষ্ঠানে নিজেকে সিঙ্গেল দাবি করেন টাইগার। এমনকি দিশা নয়, অন্য কাউকে মন দিয়েছেন তিনি-এমন মন্তব্যও করেন। এরপর থেকে গুঞ্জন রটে বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা। 
তবে বছর খানেক পর আবারও ‘কাছাকাছি’ চলে এলেন দুই চর্চিত প্রাক্তন!—সম্প্রতি দিশা-টাইগারের নানা কর্মকাণ্ড সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ক’দিন আগে মুক্তি পেয়েছে টাইগারের প্রথম গান ‘লাভ স্টিরিও এগেইন’। 
সেই গানের মিউজিক ভিডিও থেকে টাইগারের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দিশা লেখেন, ‘এমন কিছু কী আছে, যেটা তুমি করতে পারো না? অন্যদিকে চলতি মাসের প্রথমদিকে দিল্লিতে এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল টাইগার ও দিশাকে। সেখানেও একে অপরের সঙ্গে গোটা সময়টা কাটিয়েছিলেন তারা। 
এমনকি, একই বিমানে করে মুাম্বই থেকে রাজধানী পাড়ি দিয়েছিলেন এই যুগল। তাছাড়া বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও টাইগারের পরিবারের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন দিশা। টাইগারের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছিলেন অভিনেত্রী। সব মিলিয়ে বলিপড়া থেকে গণমাধ্যম ও নেটদুনিয়ায় নতুন চর্চায় উঠে এসেছে তারা। তিক্ততা ভুলে আবারও পুরনো সম্পর্কে ফিরছেন টাইগার-দিশা—এমনই দাবি ভক্ত-সমালোচকদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat