×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৫৬৮২৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, উদ্যোক্তাদের কর্মতৎপরতায় দেশব্যাপী শিল্পায়ন ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। 
তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে এখন সুযোগ-সুবিধা বেড়েছে। মানুষের চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে। বর্তমান সময়ে ক্যারিয়ার গড়তে মেধাবীদের বিদেশমুখীতাও কমেছে।
আজ সোমবার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে বুয়েট-এর রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার ফর সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) আয়োজিত সদ্য স্নাতক প্রকৌশলীদের জন্য ‘অন-ক্যাম্পাস হায়ারিং ইভেন্ট-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশ্ব এখন ৪র্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে নূরুল মজিদ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ৪র্থ শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে ইতোমধ্যে কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। যেমন আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্প বিকাশ, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণ। আমরা পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’ একইসাথে চতুর্থ শিল্প-বিপ্লবের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এর সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই শিল্পখাত গঠনেও শিল্প মন্ত্রণালয় নানামুখী উদ্যোগ গ্রহণ করছে বলে মন্ত্রী জানান।
বুয়েট-এর উপাচার্য প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ ও বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল জব্বার। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন।
বুয়েট প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা ও গবেষণা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গবেষণাকে বেগবান করার জন্য ২০২০ সালে ‘রাইজ’ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ‘রাইজ’ দেশি-বিদেশী ৪০টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। রাইজের মাধ্যমে দেশি-বিদেশী অর্থায়নে ৪৫টি গবেষণা প্রকল্প পরিচালিত হচ্ছে। 
এছাড়াও রাইজ-এর মাধ্যমে অভ্যন্তরীণ ১০টি নির্বাচিত গবেষণা প্রকল্পের জন্য বুয়েট নিজস্ব তহবিল থেকে প্রতি বছর ২ কোটি টাকা করে বরাদ্দ দিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat