×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৬৭৯১১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে সাতক্ষীরায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত রাজশাহীর বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়ারুল ইসলাম দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
আবু সাইদ চাঁদকে আজ মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে হাজির করা হয়।
বাদিপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ। অন্যদিকে আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো ও এসএম আকবর আলী। 
সাতক্ষীরা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি চাঁদ আগেই কারাগারে থাকায় ২৩ জুলাই রোববার তাকে শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেফতার) দেখানো হয়েছে। আজ আদালতে তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদন জানালে বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মামলা হবার পর সাতক্ষীরায় তার বিরুদ্ধে গত ২৫ মে আমলী আদালতে এ মামলা দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এপিপি অ্যাড. সাইদুজ্জামান জিকো। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট হুমায়ুুন কবীর মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফ.আই.আর (নথিভুক্ত) হিসেবে রেকর্ড করার আদেশ দেন। এরপর সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি রেকর্ড হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat