×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ৭৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে আজ উপকারভোগী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে ৫০ হাজার  বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা প্রশাসন, কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জ এর আয়োজনে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বড়ইছড়ি নার্সারী কেন্দ্রে এসব গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মফিজুল হক। 
এ সময় উপজেলা  নির্বাহী কর্মকর্তা রুমন দে,  সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই এসএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ইউপি সদস্য মো: সরোয়ারসহ  উপকাকারভোগীরা উপস্থিত ছিলেন।
২০২২- ২০২৩ আর্থিক অর্থবছরে এসআইডি- সিএইচটিএস প্রকল্পের অর্থায়নে কাপ্তাই উপজেলার ১২৭ জন ব্যক্তি এবং ২৫টি প্রতিষ্ঠানের  মাঝে ৫০ হাজার বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat