×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ৫৭০৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে শিগগিরই দেশের শতভাগ বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে। 
এই মেগা প্রকল্প বর্তমান সরকারের গৃহীত অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যুতের চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে- উল্লেখ করে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হওয়ার পর দেশের প্রবৃদ্ধি অর্জনে নতুন রেকর্ড সৃষ্টির পাশপাশি অর্থনীতিতে শক্ত ভিত গড়বে। 
ডেপুটি স্পিকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন শেষে মত বিনিময়কালে এসব কথা বলেন।
তিনি প্রকল্প এলাকার ইউনিট-১ ও ২ সরেজমিন পরিদর্শন করেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট রাশিয়ান প্রকৌশলীদের পক্ষ থেকে প্রধান প্রকৌশলী খোশলেভ প্রকল্পের অগ্রগতি বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 
এতে উল্লেখ করা হয়, ২০২৩ সালে এই মেগা প্রজেক্টের সিভিল ওয়ার্ক শেষ হতে পারে এবং ২০২৪’র নভেম্বর নাগাদ অন্যান্য কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। 
ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস, শাহিন আক্তার, খালেদা খানম, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা সুলতানা, নাদিরা ইয়াসমিন জলি, রতœা আহমেদ, সালমা চৌধুরী, সেলিনা ইসলাম এবং মোছা ডরথী রহমান এই মেঘা প্রকল্প সরেজমিন পরিদর্শনে অংশগ্রহণ করেন।
মো. শামসুল হক টুকু বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ কাজ সমাপ্ত হলে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে। তখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত ২ হাজার ৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ শিল্পাঞ্চলের চাহিদা পূরণ করবে।
প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন হলে ২০৪১ সালের মাঝে উন্নত দেশের কাতারে বাংলাদেশ নোঙর করবে বলেও তিনি জানান।
এছাড়াও সংসদ সদস্যরা ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য একটি করে বিএসআরআই-১ প্রজাতের তালের চারা রোপন করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা ছাড়াও  প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat