×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৭৯৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি-জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে ষড়যন্ত্র করছে।
আজ বৃহস্পতিবার নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন, সারা পৃথিবীর মানুষ  বলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু যারা বাংলাদেশের ভালো চায়না তারা তা মেনে নেয় না। তাই সময় সুযোগ পেলেই মিথ্যাচার করে।
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, মূলত বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে, এদেশকে অস্থিতিশীল করতে তারা মরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।  
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা রাব্বানী উল্লাহ মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।  
এ সময় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat