×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৭৯১০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ও বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। ভূমিকম্পের মত দুর্যোগ মোকাবেলায় আমরা সুদূও প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী ৫০ বছরের মধ্যে বাংলাদেশ ভূমিকম্প সহনীয়  জাতিতে পরিণত হবে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান আজ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকার পূর্বাচলে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মাঠে ভুমিকম্পজনিত জরুরি অবস্থা মোকাবেলায় ‘মাল্টি এজেন্সি ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ এন্ড ড্রিল’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 
দুর্যোগ ব্যবস্থাপনা সচিব বলেন, ‘দুর্যোগজনিত যে কোনো জরুরি অবস্থার মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর যে কোনো দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের বিকল্প নেই।’
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিশ্বব্যাংকসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং অন্যান্য সরকারি বেসরকারি সংস্থার মোট ১২০জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ।
প্রশিক্ষণে তীব্র ভূমিকম্পজনিত জরুরি অবস্থা মোকাবেলায় মাঠ পর্যায়ে ইমারজেন্সি অপারেশন প্ল্যান বাস্তবায়ন এবং ইমারজেন্সি অপারেশন সেন্টার পরিচালনায় প্রশিক্ষণার্থীদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat