×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৫৬৮০০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৫৩৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪৭ জনের। সংক্রমণ বেড়েছে দশমিক ৬৩ শতাংশ। সোমবার শনাক্তের হার ছিল ৩ দশমিক ০৬ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ। 
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ৩০৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৫৩২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১১ হাজার ৪৮৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat