×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৮৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শোকাবহ আগস্টের প্রথম দিনের কর্মসূচি পালিত হয়েছে।এসব কর্মসূচির মধ্যে ছিল-কালোব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন ও শোক শোভাযাত্রা। শোকাবহ আগস্টের প্রথমদিনে শোক সভার মধ্য দিয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ শোকের মাসের কর্মসূচি শুরু করে।
মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে  কালো পতাকা উত্তোলনের পর নেতাকর্মীরা কালো  ব্যাজ ধারণ করেন। পরে  টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 
এরপর পবিত্র ফাতেহাপাঠ করে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের  শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এরপর সহযোগী সংগঠন ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বঙ্গবন্ধুর সমাধিতে শোকার্ত মানুষের ঢল নামে।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা সদরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  ইলিয়াস হোসেন, শেখ শুকুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেক, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস,  জেলা পরিষদের সদস্য তৌফিক বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বিকেল সাড়ে ৪ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া-মোনাজাত করেন। এ সময় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আল -বেলী আফিফা জেলা পুলিশের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat