×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৭৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘সিয়াটলে সত্যিই আমার প্রিয় উইকঅ্যান্ডগুলো মধ্যে একটি। উল্লাস, চিল্লানো, লাফানো, নাচ, গান সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।’যুক্তরাষ্ট্রের সিয়াটলে টেলর সুইফটের দুই দিনের এ কনসার্টে লোক সমাগম হয়েছিল এক লাখ ৪৪ হাজার ভক্তের। আর কনসার্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টেলর সুইফট ইনস্টাগ্রামে তার মনের ভাব এভাবেই প্রকাশ করেন। খবর বিবিসি
এদিকে, তার ওই কনসার্টে ভক্তদের চাপ এতোই ছিল যে সেটা ভূপৃষ্ঠকে ২ দশমিক ৩ মাত্রায় কাঁপিয়েছিল।অন্যদিকে, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা মার্শন লিঞ্চ সিয়াটেল সিহকসের হয়ে মাঠে নেমেছিলেন। নিউ অরলিন্স সেন্টসের বিরুদ্ধে সেই খেলায় হাজার হাজার ভক্তের উন্মাদনা ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
২০১১ সালের ওই ঘটনাকে ‘বিস্ট কোয়াক’ নামে অভিহিত করা হলেও এর বিপরীতে যুক্তরাষ্ট্রের সিয়াটলে চলতি বছরের ২২ ও ২৩ জুলাই টেলর সুইফটের কনসার্ট সেই রেকর্ড ভেঙে দেয়।
কারণ কনসার্টে ভক্তদের চাপ এতোটাই ছিল যে সেটা ভূপৃষ্ঠকে ২ দশমিক ৩ মাত্রায় কাঁপিয়েছিল।ওই খেলা ও সুইফটের কনসার্টে সৃষ্ট কম্পনের পার্থক্য মাত্র শূন্য দশমিক ৩ মাত্রা হলেও এবারের ঘটনায় কম্পন হয়েছে দুবার, এটা খুব শক্তিশালী ছিল, যে কারণে তীব্রতা দ্বিগুণ মনে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat